• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে দুর্বৃত্তদের হামলা

হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের
ঘরে দুর্বৃত্তদের হামলা

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারী এলাকায় নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহার ঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
জানা যায়, ৯ জুলাই শুক্রবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলেছে। ঘরের হামলা করার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
নির্মাণ কাজের রাজমিস্ত্রীর সর্দার আল আমিন জানান, চাঁদা দিতে না পারায় দুর্বৃত্তরা ঘরে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের প্রথম পর্যায়ের ৮টি ও দ্বিতীয় পর্যায়ের ১৭টিসহ মোট ২৫টি ঘর চরজিনারী এলাকায় নির্মাণ করা হয়। নির্মাণ কাজের স্যানিটেশনের কাজ বাকী থাকায় তা চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের নির্দেশ অনুযারী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদা ছাড়াও এ হামলার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *