• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
  • English Version

হোসেনপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০৫ অটোরিকশা চালক

হোসেনপুরে প্রধানমন্ত্রীর উপহার
পেলেন ১০৫ অটোরিকশা চালক

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি বিধিনিষেধ ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ৬ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহারের এসব খাদ্যসামগ্রী অটোরিকশা চালকদের হাতে তুলে দেওয়া হয়।
লকডাউনের মধ্যে রাস্তায় চলাচলকারী ১০৫টি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে সিট নিয়ে জমা রাখে পুলিশ। এসব ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, ২ কেজি করে ডাল, ২ কেজি করে পেঁয়াজ, ১ লিটার করে তেল ও ১ কেজি করে লবণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *