জরিমানা আদায় করছেন ভ্রাম্যমান আদালত -পূর্বকণ্ঠ
করোনার বিস্তার রোধকল্পে চলমান লকডাউন বাস্তবায়নে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। আজ ৬ জুলাই মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দু রহমান সাহেল সেনাবাহিনীর ক্যাপ্টেন আতিকের নেতৃত্বে সেনা সদস্যদের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় জরুরী কারণ ছাড়া রাস্তায় বের হওয়া, স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধান অমান্য করায় ১৯টি মামলায় বিভিন্ন যানবাহন, যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোট ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। করোনার বিস্তার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।