কবি ও ছড়াকার বিজন কান্তি বণিক
কিশোরগঞ্জের সাহিত্য সংগঠন ‘সন্দীপন সাহিত্য আড্ডা’র সভাপতি কবি ও ছড়াকার বিজন কান্তি বণিক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গতকাল ৪ জুলাই রোববার তার নমুনার র্যাপিড এন্টিজেন পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানতে পারেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।