• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ভৈরবে গরুর ফার্ম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভৈরবে গরুর ফার্ম
থেকে যুবকের
ঝুলন্ত লাশ উদ্ধার

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে সাদ মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। আজ ২৮ জুন সোমবার সকাল ৯ টায় বাড়ির একটি পরিত্যাক্ত গরুর ফার্ম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত যুবক সাদ মিয়া পৌর এলাকার কালিপুর মধ্য পাড়া গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাদ মিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ইতিপূর্বে সে আরো বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু পরিবারের লোকজনের কারণে সেটা পারেনি। গতকাল রাতের কোন এক সময় লোকজনের অজান্তে বাড়ির গোয়াল ঘরের রশিতে ঝুলে আত্মহত্যা করে। এ ব্যাপারে কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।
ভৈরব থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নিহতের নিজ বাড়ি থেকে কাতার চ্যারেটি নামে পরিত্যাক্ত একটি গরুর ফার্ম থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে সুরৎহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ফাঁসিতে ঝুলার কোন কারণ জানা যায়নি। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *