• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মশক নিধনে মাঠে নামলেন পাকুন্দিয়া পৌর মেয়র

মশক নিধনে মাঠে নামলেন
পাকুন্দিয়া পৌর মেয়র

# রাজন সরকার, পাকুন্দিয়া #

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিধনে নিজেই মাঠে নামলেন পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন। মঙ্গলবার সকাল থেকেই পাকুন্দিয়া পৌর মেয়র মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নিজেই মাঠে নেমে কাজ শুরু করেন। পৌর বাজারসহ নয়টি ওয়ার্ডের সকল বাসা-বাড়ি, ড্রেন, নর্দমায় মশা নিধন ওষুধ স্প্রের কার্যক্রম শুরু করেছেন তিনি। এ সময় পৌরসভার সচিব সৈয়দ শফিকুল ইসলাম, কাউন্সিলর ফরিদ উদ্দিন ও শামীম শাহ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস ও ডেঙ্গু মশা নিধনের বিষয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এর দিক নির্দেশনা মতে নয়টি ওয়ার্ডে জীবানুনাশক ও মশক নিধন স্প্রে করার কার্যক্রম শুরু করেছি। করোনা ভাইরাস ও ডেঙ্গু মশা থেকে পৌরবাসিকে রক্ষা করতে আমি নিজেই মাঠে উপস্থিত থেকে ওষুধ স্প্রে এবং জমে থাকা ময়লা পানি ও আবর্জনা পরিষ্কার করছি। এছাড়াও পৌরসভার সকল মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। বর্তমানে করোনা ভাইরাসের কারণে নয়টি ওয়ার্ডের কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্য সহায়তার জন্য তাদের তালিকা তৈরির কাজ চলছে। সরকারি ভাবে বরাদ্দ পেলেই তাদেরকে সহায়তা দেওয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *