• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ফেসবুকে প্রেম নরসিংদী থেকে প্রেমিকা ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফেসবুকে প্রেম
নরসিংদী থেকে প্রেমিকা ভৈরবে
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ফেসবুকে দীর্ঘদিন প্রেম। বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির। অপ্রাপ্ত বয়স হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। প্রেমিক প্রেমিকা উভয় স্কুল শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টায় ভৈরব পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকায়। প্রেমিক মো. শাকিল মিয়া (১৭) ভৈরব পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার ফারুক মিয়ার ছেলে। প্রেমিকা তানিয়া আক্তার (১৫) নরসিংদী জেলা শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত শফি উদ্দিনের মেয়ে।
সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিয়ের দাবিতে নরসিংদী থেকে আসা প্রেমিকা তানিয়া ভৈরব পৌর শহরের প্রেমিক শাকিল মিয়ার বাড়িতে অবস্থান নেই। দিনভর প্রেমিকা তানিয়াকে বুঝানোর পরও বাড়ি ফিরতে না চাইলে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ প্রেমিক প্রেমিকা উভয়কে আটক করে থানায় নিয়ে আসে। তারা উভয়ই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ ভ্রাম্যমাণ আদালতের শরণাপন্ন হন। পরে ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনের জবানবন্দি নেয়ার পর ভ্রাম্যমাণ আদালতে প্রেমিক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করেন ও প্রেমিকা তানিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
ঘটনা সূত্রে জানা যায়, প্রেমিক শাকিল ও প্রেমিকা তানিয়া দীর্ঘ ৮ মাস যাবত ফেসবুকে প্রেম করে আসছে। এরই মধ্যে তারা দু’জন দেখা করে নিয়েছে দুইবার। তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক না থাকলেও কথাবার্তা ও চ্যাটিং চলেছে নিয়মিত। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে শাকিল তানিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়িতে আসতে বলে। প্রেমিকা তানিয়া পরদিন শুক্রবার সকালে প্রেমিকের বাড়িতে হাজির হয়। শাকিল তাকে দেখে পরিবারের কাছে তানিয়ার সাথে বিয়ের কথা অস্বীকার করে। তবে তার সাথে প্রেমের কথা স্বীকার করলেও ভৈরবে আসার কথা বলেনি শাকিল, একথা পরিবারকে জানায়। দুই পক্ষের পারিবারিক কোন সুরাহা না হওয়ায় এবং ছেলে-মেয়ে উভয়েরই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেলের অভিভাবকরা রাজি হননি। অপরদিকে তানিয়ার খালাতো ভাই তানিয়াকে নিতে আসলে বাড়ি ফিরতে রাজি হয়নি প্রেমিকা তানিয়া। ছেলের অভিভাবকরা পুলিশকে খবর দিলে পুলিশ প্রেমিক প্রেমিকা দু’জনকেই থানায় নিয়ে যায়। পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রেমিক শাকিলকে জরিমানা করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, প্রেমিক প্রেমিকা দুজনই অপ্রাপ্ত বয়স্ক। বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। বাধ্য হয়েই বিষয়টি সুরাহা করতে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে পাঠিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ছেলে মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। তারা দুজনেই বিয়ের জন্য প্রস্তুত ছিল। তারা বিয়ের কথা স্বীকারও করেছে। বাল্য বিবাহ একটি অপরাধ। এ জন্য প্রেমিক শাকিল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রেমিকা তানিয়াকে তার মায়ের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *