• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরব নৈশ মৎস্য আড়ত নির্বাচনে সভাপতি হাজী জয়নাল সাধারণ সম্পাদক মোবারক বিজয়ী

ভৈরব নৈশ মৎস্য আড়ত নির্বাচনে
সভাপতি হাজী জয়নাল
সাধারণ সম্পাদক মোবারক বিজয়ী

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে হাজী জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে মোবারক হোসেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। ২৫ অক্টোরব সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে নির্বাচনী ভোট গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জন জয়লাভ করেন।
নির্বাচন সূত্রে জানা যায়, ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে হাজী জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী আহম্মদ মিয়ার চেয়ে ১৬ ভোট বেশি ও সাধারণ সম্পাদক পদে মোবারক হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বড় মিয়ার চেয়ে ১৭ ভোট বেশি এবং সহ-সভাপতি পদে অনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের মিয়া থেকে ২৭ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। এ ছাড়াও পরিচালনা পরিষদের সদস্য পদে ৯ জন প্রার্থী জয়ী হন। তারা হলেন, ফয়সাল মোল্লা, শেহজাদ হাসান নাঈম, মহরম আলী, ওমর ফারুক, মাসুদ মিয়া, প্রদীপ চন্দ্র দাস, সাচ্চু মিয়া, সেলিম মিয়া ও আবু হানিফ মিয়া নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি জজ মিয়া, নির্বাচন তত্ত্বাবধানে ছিলেন ভৈরব উপজেলা সমবায় অফিসার মো. জাকির হোসেন। নির্বাচনে ৪টি পদের বিপরীতে দু’টি প্যানেলে ১২ জন করে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা সমবায় অফিসার মো. জাকির হোসেন জানা, প্রশাসনিক নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনী ভোট গ্রহণ চলে। অবশেষে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গণনার মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতিতে ভোটার সংখ্যা ১৭৬ জন। তাদের মধ্য থেকে মোট ১৬৮ জন ভোটার ভোট দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *