• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে র‍্যাবের হাতে দুই বিদেশি নাগরিক গ্রেফতার।

ভৈরবে র‍্যাবের হাতে দুই
বিদেশি নাগরিক গ্রেফতার।

# মো. আফসার হোসেন তূর্জা :-

অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে লাইবেরিয়ান নাগরিক দারুস নাইউমাহ স্নাইডার (২৬) ও নাইজেরিয়ান নাগরিক সুকামি অকারসিমিলিসি(২৮) নামে দুইজন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকা হতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি টহল টিম তাদের গ্রেফতার করে।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প জানায়, তাদের একটি টহল টিম ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় দুইজন বিদেশী নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় দুই বিদেশি নাগরিক দারুস নাইউমাহ স্নাইডার ও সুকামি অকারসিমিলিসি কে আটক করেন। আটককৃত বিদেশী নাগরিক দুইজনের পরিচয় জিজ্ঞাসা করলে একজন লাইবেরিয়ান ও একজন নাইজেরিয়ান নাগরিক বলে জানায়। তাদের কাছে বাংলাদেশে অবস্থানের বৈধ কাগজ পত্র দেখতে চাওয়া হলে তারা বাংলাদেশের কোনো বৈধ ভিসা, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট দেখাতে পারেননি। এছাড়া তারা লাইবেরিয়ান ও নাইজেরিয়ান নাগরিকতার কোন পরিচয়পত্র ও দেখাতে পারেননি ।
তাই তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লঙ্ঘন করায় একই আইনের ১৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *