• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩ জন, ১০ দিন শতকের নীচে থাকার পর চিকিৎসাধীন রোগি শতকে উঠলো

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩ জন
১০ দিন শতকের নীচে থাকার পর
চিকিৎসাধীন রোগি শতকে উঠলো

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন। গত ১০ দিন দৈনন্দিন চিকিৎসাধীন রোগির সংখ্যা শতকের নীচে থাকার পর আজ জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা শতকে উঠেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৪ অক্টোবর বুধবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৬৯টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৯ জন, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী এবং বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৫টি নমুনা। অন্যদিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ২৪টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে। এতদিন সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় দৈনন্দিন চিকিৎসাধীন রোগির সংখ্যা কমতে কমতে গত ৩ অক্টোবর চিকিৎসাধীন ছিল ১০৩ জন। এর পর টানা ১০ দিন দৈনন্দিন চিকিৎসাধীন রোগির সংখ্যা ছিল শতকের নীচে। কিন্তু আজ জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা শতকে উঠেছে, অর্থাৎ ১০০ জন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *