• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

পাকুন্দিয়ায় এসএস পাইপ দিয়ে পিটিয়ে স্বামী-স্ত্রীকে জখম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন। - পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় এসএস পাইপ দিয়ে
পিটিয়ে স্বামী-স্ত্রীকে জখম

# নিজস্ব প্রতিবেদক :-

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হানিফ মীর ও তার স্ত্রী সেলিনাকে এসএস পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার পৌরসভার টান লক্ষীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ ১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে চারজনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত হানিফ মীর। হানিফ মীরের বাড়ি পাকুন্দিয়া পৌরসভার টান লক্ষীয়া গ্রামে। গুরুতর আহত স্ত্রী সেলিনা বর্তমানে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। হানিফ মীর পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্তরা হলেন, পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষ্মীয়া গ্রামের মৃত সোহরাব উদ্দিনের পুত্র রতন ও রফিকুল ইসলাম এবং রতন মিয়ার পুত্র রনি ও রফিকুল ইসলামের পুত্র রবিন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হানিফ মীরের বাড়িতে গিয়ে তার স্ত্রী সেলিনাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। সেলিনা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তার ওপর সশস্ত্র হামলা চালায় তারা। এ সময় রফিকুল ইসলামের হুকুমে রতন দুই হাত লম্বা একটি এসএস পাইপ দিয়ে সেলিনার নাকে-মুখে আঘাত করতে থাকে। এতে সেলিনা গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার ঠোঁট কেটে নিচের পাটির দাঁত ভেঙ্গে যায়। তার ডাকচিৎকারে স্বামী হানিফ মীর এগিয়ে এলে রবিন মিয়া তাকেও এলোপাথারী পিটিয়ে ফুলা-নীলা জখম করে। এ সময় রতন সেলিনাকে টেনে-হেঁচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। পাশে থাকা রনি সেলিনার গলা থেকে একভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে হানিফ ও সেলিনাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেলিনার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা শেষে পুনরায় সেলিনাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত হানিফ মীর বলেন, অভিযুক্তরা সম্পর্কে আমার চাচাত ভাই ও ভাতিজা। রতন ও রনি খারাপ প্রকৃতির লোক। তারা এলাকার চিহ্নিত নেশাখোর। চুরি, ছিনতাই করা তাদের একমাত্র পেশা। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *