• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

১০ মাসেও হাইকোর্টের আদেশ পালিত হয়নি একই মুক্তিবার্তায় দুই ক্রমিকে দু’বার এক মুক্তিযোদ্ধার নাম

বিদ্যুৎ প্রসাদ রায়

১০ মাসেও হাইকোর্টের আদেশ পালিত হয়নি
একই মুক্তিবার্তায় দুই ক্রমিকে
দু’বার এক মুক্তিযোদ্ধার নাম

# মোস্তফা কামাল :-

একই মুক্তিবার্তায় (লাল বই) দু’টি ক্রমিকে একই মুক্তিযোদ্ধার নাম দু’বার তালিকাভুক্ত হয়েছে। বাদ পড়ে গেছে অপর এক মুক্তিযোদ্ধার নাম। অথচ মূল মুক্তিবার্তায়ও অপর মুক্তিযোদ্ধার নাম রয়েছে। বাদ পড়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেও প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্ট থেকে গতবছর ১ ডিসেম্বর পরবর্তী দু’মাসের মাধ্য আবেদনটির নিষ্পত্তি করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিলেও গত ১০ মাসেও এর নিষ্পতি হয়নি।
মূল মুক্তিবার্তায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের মুক্তিযোদ্ধা, বর্তমানে কর্মসূত্রে কিশোরগঞ্জ শহরের বাসিন্দা বিদ্যুৎ প্রসাদ রায়ের নাম লিপিবদ্ধ রয়েছে ০১১৫০৮০২৩৬ ক্রমিকে। আর একই মুক্তিবার্তায় নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের নাম লিপিবদ্ধ রয়েছে ০১১৫০৮০২৩৭ ক্রমিকে। কিন্তু পরবর্তীতে মুক্তিবার্তার লাল বইয়ে উভয় ক্রমিকেই আব্দুল মান্নানের নাম একই ঠিকানা উল্লেখ করে দু’বার লিপিবদ্ধ হয়েছে। বাদ পড়েছে বিদ্যুৎ প্রসাদ রায়ের নাম। ফলে বিদ্যুৎ প্রসাদ রায় প্রতিকার চেয়ে গতবছর ৩ এপ্রিল নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি আবেদন পেশ করেছিলেন। আবেদনটি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম একই তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে ২৫৩ নং স্মারকে অগ্রায়ন করেছিলেন। ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতবছর ২৩ এপ্রিল তারিখে আবেদনটি মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব বরাবরে পাঠিয়েছিলেন।
এই আবেদনের প্রেক্ষিতে সমস্যাটির সুরাহা না হওয়ায় বিদ্যুৎ প্রসাদ রায় অ্যাডভোকেট রঞ্জিত কুমার বর্মণের মাধ্যমে গতবছর হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ১২৭১৬) দায়ের করেন। এর শুনানিশেষে বিচারপতি এফ.আর.এম নাজমুল আহসান ও বিচারপতি কে.এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতবছর ১ ডিসেম্বর প্রদত্ত আদেশে মুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আদেশের কপি পাবার দুই মাসের মধ্যে বাদীর আবেদনটি নিষ্পতির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাইকোর্টের এই আদেশের ১০ মাসেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাদীর আবেদনটির কোন সুরাহা করেনি। এর ফলে বাদী বিদ্যুৎ প্রসাদ রায় ব্যক্তি ও পারিবারিক জীবনে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *