• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

দুই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগারে

ইউপি চেয়ারম্যান শেফায়েত উল্লাহ।

দুই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে
ইউপি চেয়ারম্যান কারাগারে

ক্ষমতার ৫ বছরে একদিনও বসতে
পারেনি পরিষদের চেয়ারে

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েও মাত্র একদিন কিংবা এক ঘণ্টার জন্যেও বসতে পারেননি ইউনিয়ন পরিষদের চেয়ারে। উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান অবশেষে দুই হত্যা মামলাসহ একাধিক অভিযোগ নিয়ে ৭ অক্টোবর বুধবার বিকেলে কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে ইউপি চেয়ারম্যান সরকার মো. শেফায়েত উল্লাহকে কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জ-২ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়রা জানায়, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংর্ঘষ হয়। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্ব দেন নুরার বাড়ি বংশের মুসলিম মিয়া। গ্রামের এই দু’পক্ষের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে অহিদ মিয়া, মানিক মিয়া ও সিদ্দিক মিয়াসহ ৪ জন খুন হয়। একই সাথে উভয় পক্ষের নারী ও শিশুসহ দুই শতাধিক ব্যাক্তি আহত হয়। নিহতদের মধ্যে তিনজনই আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক মাস্টারের পক্ষের। একজন চাচাত ভাই, একজন ভাতিজা ও অপরজন সমর্থক ছিলেন। ফলে প্রতিপক্ষের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়াও ইউনিয়নের সবক’টি গ্রামের বাসিন্দারা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে ফজলুল হক মাস্টারের পক্ষে অবস্থান নেয় সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক। আর নুরার বাড়ির মুসলিম মিয়ার পক্ষে অবস্থান নেয় ইউপি চেয়ারম্যান সরকার মো. শেফায়েত উল্লাহ। ফলে একের পর এক হত্যা মামলাসহ একাধিক মামলায় তাকে আসামি করা হয়। শুধু তাই নয়, তার বাবা মরহুম আবু বকর সিদ্দিক ২০১৫ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়। পরে তার বাবা পরের বছর মৃত্যুর পরে ছেলে মো. শেফায়েত উল্লাহ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেও মাত্র একদিন কিংবা এক ঘণ্টার সময়ের জন্যেও বসতে পারেননি ইউনিয়ন পরিষদের চেয়ারে। প্রতিপক্ষের হামলা ও পুলিশের ভয়ে রসুলপুর গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে পারেননি তিনি। ফলে নিজ বাড়িতে বসেই বছরের পর বছর ধরে পরিষদের কার্যক্রম পরিচালনা করতেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে প্রকাশ্যে ঘুরা ফেরা করতেন। অবশেষে ৫ বছর মেয়াদের মাত্র তিন মাস বাকী থাকতে আদালতে আত্মসর্পণ করেছেন। ফলে তার কর্মী সমর্থকরা দু’চোখে অন্ধকার দেখছেন।
এ প্রসঙ্গে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা মুঠোফোনে জানান, কোন জনপ্রতিনিধি অভিযুক্ত হিসেবে কারাগারে গেলে স্থানীয় সরকারের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *