• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

করিয়াদীতে ৮৬ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

করিয়াদীতে ৮৬ লিটার চোলাই
মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র‌্যাব

# মো. আফসার হোসেন তূর্জা :-

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের কটিয়াদী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৬ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ৩ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার সময় পৌরশহরের কটিয়াদী পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ অভিযানের নেতৃত্বে দেন।
এ সময় কটিয়াদী উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত সুরেশ বাশফোরের ছেলে প্রদীপ বাশফোর (২৩), বাজিতপুর উপজেলার পুড়াকান্দা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে মো. জসিম (৩৮) ও ফরিদপুর জেলার গৌহ লক্ষ্মীর গ্রামের মৃত রানাই কুমারের ছেলে রানাই কুমার দাস (৩০) কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে সাড়ে ৮৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে ও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *