• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ৩টি অবৈধ কয়েল কারখানার সন্ধান লাভ, ১০ লক্ষ টাকা জরিমানা

ভৈরবে ৩টি অবৈধ কয়েল কারখানার
সন্ধান লাভ, ১০ লক্ষ টাকা জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে অবৈধ ৩টি কয়েল কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অবৈধ কয়েল কারখানার মালিকগণ সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমোদন না নিয়ে ৮টি ব্রান্ডের কয়েল উৎপাদন করে যাচ্ছে। অবৈধভাবে উৎপাদন করায় তিনটি কয়েল কারখানায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সংলগ্ন বালুর মাঠ এলাকায় তিনটি কয়েল কারখানার মালিককে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জোনায়েদ কেমিক্যালের মালিক জোনায়েদ মিয়া’কে ৪ লক্ষ টাকা, মেহেদী কেমিক্যালের মালিক সোহাগ’কে ৪ লক্ষ টাকা ও শ্যামল সাহা’কে ২ লক্ষ টাকা করে তিনটি কারখানাকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ডেপুটি কোম্পানী কমান্ডার চন্দন দেবনাথ ও ভৈরব পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর নাসিমা বেগম।
এনএসআই কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানাযায়, কারখানা মালিকগণ ভাড়া নিয়ে কারখানা দুটি পরিচালনা করে আসছিলেন। মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই নকল মশার কয়েলগুলো কিশোরগঞ্জ এর বিভিন্ন উপজেলার পাশাপাশি আশেপাশের জেলা ও ঢাকায় নিয়মিত সরবরাহ করা হতো।
বেশ কিছুদিন ধরে এনএসআই এর একটি বিশেষ টিম কাজ করে অবৈধ এই তিনটি কয়েল কারখানার সন্ধান পায় এবং অভিযানের পরিকল্পনা করে। এর অংশ হিসেবেই আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, কারখানা মালিকরা সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে দেশের নাম করা বিভিন্ন ব্রান্ডের কয়েল নকল করে দীর্ঘদিন যাবত উৎপাদন করছিল। এসব কয়েলের কারখানাগুলো বিএসটিআইসহ প্রয়োজনীয় কোন কাগজপত্র ও সরকারি অনুমোদন না নিয়ে অবৈধভাবে কয়েল উৎপাদন করছিল। এসব নকল কয়েল ব্যবহার করলে মানুষের শরীরে বিভিন্ন রোগের উপশম দেখা দিতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *