• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুর পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে নব-গঠিত পৌর যুবদলের আংশিক কমিটিকে ‘অবৈধ’ দাবি করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পৌর ও ওয়াড যুবদলের নেতাকর্মীরা।
৬ মে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বাজিতপুর বাজার বাঁশমহল এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাছের আড়তে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেয় বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীর হাসান সোহেল, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রানা শিকদার, যুগ্ম-আহবায়ক সবুজ, সদস্য সোহাগ, মবিন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, টাকার বিনিময়ে বাজিতপুর পৌর যুবদলের পকেট কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে, নির্যাতিত হয়েছে তাদেরকে রেখে অথর্ব লোকদের নিয়ে আজ্ঞাবহ কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরো বলেন, কমিটির সভাপতি করা হয়েছে যাকে সে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১২ ঘণ্টা চাকরি করে। তাই সে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। আর যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে কেউ চেনেই না। সাংগঠনিক সম্পাদক পারভেজের ভাই মেয়রের পিএস। তাই ত্যাগী নেতাকর্মীরা আজ এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে।
অবিলম্বে পৌর যুবদলের ঘোষিত আংশিক কমিটি বাতিলসহ ত্যাগী নেতা কর্মীদের দিয়ে নতুন কমিটি করার দাবি জানায় বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বাজিতপুর পৌর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আহসান উদ্দিন বিপুকে সভাপতি, আহম্মদ মিয়াকে সাধারণ সম্পাদক ও মো. পারভেজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *