• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় অভিবাসী কর্মীদের একত্রিকরণে সেমিনার

পাকুন্দিয়ায় অভিবাসী কর্মীদের
একত্রিকরণে সেমিনার

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মে সোমবার দিনব্যাপি ওয়েলফেয়ার সেন্টার- কিশোরগঞ্জ এর আয়োজনের উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-প্রকল্প পরিচালক মো. জাহিদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক নজরুল ইসলাম, কাউন্সিলর রাজীব ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মিছবাহ উদ্দিন ও মজিবুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে বিশ্বের বিভিন্ন দেশ হতে কাজ হারিয়ে প্রায় ৫ লাখ কর্মী দেশে ফেরত এসেছেন। প্রত্যাবর্তনকারী এসব কর্মীর অধিকাংশই কর্মহীন অবস্থায় আছেন। সমাজে তারা অর্থ কষ্টসহ নানা ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। এ সকল কর্মীদের সমাজে পুনঃএকত্রীকরণের লক্ষে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) Reintegration of Returning Migrants শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত ২ লক্ষ কর্মীর পুনঃএকত্রীকরণে সহায়তা প্রদান করা হবে। ইতিপূর্বে ২০২০ সাল হতে ফেরত কর্মীগণ প্রকল্প সুবিধার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২০১৫ সাল হতে বিদেশ ফেরত কর্মীদেরও এ প্রকল্প সুবিধার অর্ন্তভুক্ত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *