# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা উপজেলা পর্ব।
১৯ অক্টোবর রোববার দুপুরে হোসেনপুর মডেল মসজিদে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন হোসেনপুর শাখার সভাপতি মাওলানা নাজমুল হক ফয়সাল।
প্রধান মেহমান ছিলেন, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শাব্বির আহমদ রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক এমদাদুল হক, ইসলামিক আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লা, খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম ফারুকী, মাওলানা আবুল কাশেম জুয়েল ও মুফতি আবুল পাতা নুরুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রা.) ফাউন্ডেশন হোসেনপুর উপজেলা শাখা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।