# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ১৩ উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ৩০৮ জন। পাস করেছে ৮ হাজার ৩৩৫ জন। ফেল করেছে ৮ হাজার ৯৭০ জন। জেলায় পাসের হার ৪৮ দশমিক শূন্য ৫ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৪৬৮ জন।
এছাড়া জেলায় আলিম ও সমমানের পরীক্ষার্থী ছিল মোট এক হাজার ৪২৫ জন। পাস করেছে ১ হাজার ১০২ জন, ফেল করেছে ৩২৩ জন। জেলায় গড় পাসের হার ৭৭ দশমিক ৩৩ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। তবে শতভাগ পাস করেছে ভৈরব ও করিমগঞ্জের দু’টি মাদ্রাসা থেকে। করিমগঞ্জের কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষার্থী ছিল ২৫ জন। আর ভৈরবের মৌলভী কেরামত আলী ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষার্থী ছিল ১৬ জন। নিকলী উপজেলা থেকে কোন পরীক্ষার্থী ছিল না। জেলায় কোন কলেজ বা মাদ্রাসায় শূন্য পাস নেই।
এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলাওয়ারি হিসাব থেকে দেখা যায়, সদর উপজেলায় পরীক্ষার্থী ছিল ৫ হাজার ১০৯ জন। পাস করেছে তিন হাজার ৪৪৩ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৬ জন। হোসেনপুরে পরীক্ষার্থী এক হাজার ৮৮ জন, পাসের হার ২৬ দশমিক ৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাকুন্দিয়ায় পরীক্ষার্থী এক হাজার ৩৩২ জন, পাস করেছে ৫৩৮ জন। পাসের হার ৪০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ ৭ জন। কটিয়াদীতে পরীক্ষার্থী এক হাজার ৯ জন, পাস করেছে ৩২৭ জন। পাসের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ দুইজন। করিমগঞ্জে পরীক্ষার্থী এক হাজার ৬৮৮ জন, পাস করেছে ৬৩১ জন। পাসের হার ৩৭ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। তাড়াইলে পরীক্ষার্থী ৭৫৬ জন, পাস করেছে ২২৯ জন। পাসের হার ৩০ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ তিনজন। ভৈরবে পরীক্ষার্থী ছিল দুই হাজার ৫৫০ জন, পাস করেছে এক হাজার ৪১৩ জন। পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। বাজিতপুরে পরীক্ষার্থী এক হাজার ২৩৫ জন, পাস করেছে ৫৪৭ জন। পাসের হার ৪৪ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। কুলিয়ারচরে পরীক্ষার্থী ৫১৮ জন, পাস করেছে ৯৮ জন। পাসের হার ১৮ দশমিক ৯২ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি। নিকলীতে পরীক্ষার্থী ৬২৬ জন, পাস করেছে ২২৯ জন। পাসের হার ৩৬ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। ইটনায় পরীক্ষার্থী ৪৪৪ জন, পাস করেছে ১৫০ জন। পাসের হার ৩৩ দশমিক ৭৫ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি। মিঠামইনে পরীক্ষার্থী ৪২৪ জন, পাস করেছে ১৮৭ জন। পাসের হার ৪২ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। অষ্টগ্রামে পরীক্ষার্থী ৫২৯ জন, পাস করেছে ২৫২ জন। পাসের হার ৪৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
উপজেলাওয়ারি আলিম ও সমমানের পরীক্ষায় দেখা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলায় পরীক্ষার্থী ৩০৭, পাস ২৫০, হার ৮১.৪৩। জিপিএ-৫ ১৩ জন। হোসেনপুর পরীক্ষার্থী ১১৯, পাস ১০৬, হার ৮৯.০৭, জিপিএ-৫ নেই। পাকুন্দিয়া পরীক্ষার্থী ২৮০, উত্তীর্ণ ১৪১, হার ৫০.৩৫, জিপিএ-৫ তিনজন। কটিয়াদী পরীক্ষার্থী ১০৪, পাস ৯৭, হার ৯৩.২৬, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। করিমগঞ্জ ১৯১ পরীক্ষার্থী, পাস ১৬৬, হার ৮৬. ৯১, জিপিএ-৫ দুইজন। তাড়াইল পরীক্ষার্থী ১৩২, পাস ৯০, হার ৬৮.১৮, জিপিএ-৫ তিনজন। ভৈরব পরীক্ষার্থী ৮২ জন, পাস ৭৪ জন, হার ৭৫.৬০, জিপিএ-৫ একজন। বাজিতপুর পরীক্ষার্থী ৩০, পাস ২৬, হার ৮৬.৬৭, জিপিএ-৫ একজন। কুলিয়ারচর পরীক্ষার্থী ৬০ জন, পাস ৫৫ জন, হার ৯১.৬৬, জিপিএ-৫ নেই। নিকলী কোন পরীক্ষার্থী ছিল না। ইটনায় পরীক্ষার্থী ৪৫, পাস ৩৪, হার ৭৫.৫৫, জিপিএ-৫ নেই। মিঠামইন পরীক্ষার্থী ৪৯, পাস ৩৮, হার ৭৭.৫৫, জিপিএ-৫ নেই। অষ্টগ্রাম পরীক্ষার্থী ২৬, পাস ২৫, হার ৯৬.১৩, জিপিএ-৫ নেই। জেলায় মোট পরীক্ষার্থী ১৪২৫, পাস ১১০২, ফেল করেছে ৩২৩ জন। জেলায় গড় পাসের হার ৭৭ দশমিক ৩৩ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।