• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভাটি উদ্বোধন করেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, মো. নুরুজ্জামান, উপজেলা যুবদল আহবায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, শিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল হক সিরাজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. গোলাম রাব্বি, মো. সাফিউদ্দিন, প্রণয় কুমার সাহা ও সহকারী শিক্ষক আব্দুর রউফসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে মো. সরকার আনোয়ার হোসেনকে সভাপতি, মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং মো. আনোয়ার হোসেনকে সহ-সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *