• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

‘ছাত্র-শিক্ষক সম্পর্ক’ পাঠ্যপুস্তক করার দাবি, কিশোরগঞ্জে ৩৮ কৃতী এসএসসি এইএচসি পরীক্ষার্থীকে সংবর্ধনা

পুরস্কার গ্রহণ করছেন মাদ্রাসা থেকে পাশ করা ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র গালিব। -পূর্বকণ্ঠ

‘ছাত্র-শিক্ষক সম্পর্ক’ পাঠ্যপুস্তক করার দাবি
কিশোরগঞ্জে ৩৮ কৃতী এসএসসি
এইএচসি পরীক্ষার্থীকে সংবর্ধনা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার ২০২২ সালের ১৮ জন ও ২০২৩ সালের ২০ জন কৃতী এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে এক আলোচক বর্তমান সময়ে ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন, যেন প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পাঠ্যক্রমে ‘ছাত্র-শিক্ষক সম্পর্ক’ বিষয়ক পাঠ্যপুস্তক প্রবর্তন করা হয়। তা না হলে আগামীতে মানবিক গুণাবলী সম্পন্ন সভ্য সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ২৩ জুলাই বুধবার সকালে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হতাহত শিক্ষক-শিক্ষার্থীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা ছাড়াও বক্তব্য রাখেন সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম, সরকারি গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক আহারুল ইসলাম, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা থেকে পাশ করা ঢাকা মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের সংবর্ধিত ছাত্র আসাদুজ্জামান আল গালিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার বদরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি শামছুন নাহার মাকছুদা তাঁর বক্তৃতায় বলেন, আজকে প্রতিযোগিতার যুগ। সবাইকে যেমন মনযোগ দিয়ে ভাল ফলাফল করার চেষ্টা করতে হবে, পাশাপাশি ভাল মানুষ হওয়ার অধ্যাবসায়ও থাকতে হবে। দেশপ্রেমী মানবদরদী ভাল মানুষ হতে না পারলে কেবল ভাল রেজাল্ট আর উচ্চ শিক্ষার সনদ কোন কাজে আসবে না। মানুষ সম্মান করবে না, স্মরণ রাখবে না। সেদিকে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদর হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *