• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জান্নাতে যাওয়ার আমলসমূহ

জান্নাতে যাওয়ার আমলসমূহ

ডা. এ.বি সিদ্দিক

মহান আল্লাহ রব্বুল আলামীনের অন্যতম একটি সৃষ্টি হল জান্নাত। জান্নাত এক অনাবিল শান্তির জায়গা। জান্নাতের শান্তির পূর্ণ বিবরণ দেওয়া মানুষের সাধ্যের বাইরে। কেননা কুরআন-হাদীসে শুধু জান্নাতের কিছু নমুনা তুলে ধরা হয়েছে। জান্নাতে হাসি আছে, কান্না নেই। আনন্দ আছে, বেদনা নেই। প্রীতি-ভালবাসা আছে, বিদ্বেষ ও বিচ্ছেদ নেই। সেখানে কোন দুশ্চিন্তা নেই, কোন দুঃখ নেই, কর্মব্যস্ততা কিংবা কোন বিপদ-আপদ নেই। আছে শুধু সুখ আর সুখ। এক কথায়, জান্নাতে মহান আল্লাহ রব্বুল আলামীন এমন জিনিস প্রস্তুত করে রেখেছেন, যা কখনও কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি, এমনকি কোন অন্তর কখনও কল্পনা পর্যন্ত করেনি। আর মরণের পর যারা এমন জান্নাত লাভ করবে, মানুষদের মধ্যে তারাই হল সবচেয়ে বড় সৌভাগ্যবান। পক্ষান্তরে যারা মরণের পর চির সুখের স্থান জান্নাত থেকে বঞ্চিত হবে, তারাই হল মানুষদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা। তবে আল্লাহ রব্বুল আলামীন চান যে, তাঁর বান্দারা জান্নাতে প্রবেশ করুক। তাই তিনি তাঁর রাসূলের মাধ্যমে এমন কিছু আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেই আমলগুলো সঠিকভাবে করলে জান্নাত লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। আর দৈনন্দিন জীবনের এমন কিছু আমল নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন-
১। অযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করা:- একজন মুমিন যখন রাতের ঘুম থেকে সজাগ হবে তখন সে ঘুম থেকে উঠার দুআ পাঠ করবে। বিশেষভাবে যখন কেউ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দুআ পাঠ করে-

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيئ قدير، سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله. (ربى اغفرلى)

(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ। অত:পর বলে (রাব্বিগফিরলী।) তার ব্যাপারে হাদীসে এসেছে যে, এমন ব্যক্তির দুআ কবূল করা হবে। তারপর যদি সে অযু করে এবং সালাত আদায় করে সেই সালাত কবুল করা হবে। (বুখারী: ১১৫৪)
তাছাড়া অযু করার পর সে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, অর্থাৎ যদি  اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله  (আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ) পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে। এসব দরজার যেটি দিয়ে খুশী সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। (মুসলিম, তিরমিযী, মিশকাত: ২৮৯)
২। তাহাজ্জুদের সালাত আদায় করা:- রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠে কিংবা রাত্রি জেগে যেই সালাত আদায় করা হয় তাকে তাহাজ্জুদের সালাত বলে। রাসূল (সা.) বলেছেন, ফরয সালাতের পরে সর্বোত্তম সালাত হল রাত্রির (তাহাজ্জুদ) সালাত। (মুসলিম, মিশকাত: ২০৩৯)
তাছাড়া এটি এত ফযীলতপূর্ণ সালাত যে, এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যাবে। আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনু সালাম (রা.) বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, হে মানুষ! তোমরা পরস্পরে সালামের প্রচলন কর, (দুঃস্থ-গরীবকে) খাদ্য প্রদান কর, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন সালাত আদায় কর অর্থাৎ তাহাজ্জুদের সালাত পড়। তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। (তারগীব: ২৬৯৭)
৩। আযানের জওয়াব দেওয়া:- আযান অর্থ ঘোষণা ধ্বনি। পারিভাষিক অর্থে, শরীয়ত কর্তৃক নির্ধারিত আরবী বাক্য সমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চকন্ঠে সালাতের আহবান করাকে আযান বলা হয়। আযান দেওয়া এবং আযানের জওয়াব দেওয়া উভয়টিই অত্যন্ত ফযীলতপূর্ণ কাজ। আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, মুওয়াযযিনের আযানের ধ্বনি জিন ও ইনসানসহ যত প্রাণী শুনবে, ক্বিয়ামতের দিন সকলে তার জন্য সাক্ষ্য প্রদান করবে। (বুখারী, মিশকাত: ৬৫৬)
অন্যত্র এসেছে, ক্বিয়ামতের দিন মুওয়াযযিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। (মুসলিম, মিশকাত: ৬৫৪)
আর যেই ব্যক্তি আযানের জওয়াব দিবে। অর্থাৎ মুওয়াযযিন যা বলে সেও তাই অন্তর থেকে বলে আর হাইয়া আলাছ ছলাহ ও হাইয়া আলাল ফালাহ এর পরে লা হাওলা অলা-কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
(মুসলিম, আবু দাউদ, মিশকাত: ৬৫৮)
আর যেই ব্যক্তি আযানের জওয়াব দান শেষে প্রথমে দরূদ পড়ে। অত:পর আযানের দুআ পাঠ করে। তার জন্য ক্বিয়ামতের দিন রাসূল (সা.) এর শাফাআত ওয়াজিব হবে। (বুখারী, মিশকাত: ৬৫৯)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তাওফীক দিন। আমীন
চলবে…

প্রচারে: আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *