• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

মানবেতর জীবন যাপন করছেন হোসেনপুরের শতবর্ষী মফিজ দম্পতি

‎# উজ্জ্বল কুমার সরকার :-
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামের প্রায় শত বছরের প্রবীণ ব্যক্তি মফিজ মাস্টার, এখনো সবকিছু প্রায় স্বাভাবিক ভাবেই করতে পারেন। কুরআন ও বই পুস্তক খালি চোখে পড়তে পারেন। এছাড়াও বাংলা ও ইংরেজিতে লিখতেও পড়তে পারেন তিনি। গ্রামের মানুষের কাছে এই বয়সী মানুষটির আলাদা ভক্তি রয়েছে। তবে খুবই মানবেতর জীবন যাপন করছেন বর্তমানে। কিন্তু শত কষ্টেও আত্মসম্মানবোধ থেকে হাত পাতেন না কারো কাছে।
‎‎‎জানা যায়, সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী না করলেও স্বাধীনতার আগে থেকেই গ্রামে ছাত্রদের পড়াতেন নিজ উদ্যোগেই। তাই গ্রামে তার পরিচিতি মাস্টার হিসেবেই। পড়ানোর সুবাদে তার হাজারো ছাত্র সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ চাকুরিতে রয়েছে অনেক ছাত্র।
‎‎সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মফিজ মাস্টারের ৩ মেয়ে ও দুই ছেলে রয়েছে। সবারই বিয়ে হয়েছে। রিজিকের তাগিদে ছেলেরা ঢাকায় কাজ করেন, বাড়িতে তার সহধর্মিণী রয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। মফিজ মাস্টার ধর্ম পালনে অধিক মনোযোগী। পরহেজগার মানুষ হিসাবে এলাকার সবার নিকট সম্মানিত ব্যক্তি।
‎এছাড়াও গ্রামের মানুষের বিশেষ আমন্ত্রণে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি যান। সবাই তার নিকট দোয়া নেওয়ার জন্য আসেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাই হাসিমুখে গ্রহণ করেন। তাই দিয়ে নিজের চলার খরচ মিটিয়ে থাকেন। বর্তমানে কানে সামান্য কম শুনলেও স্মরণশক্তি স্বাভাবিক অবস্থায় রয়েছে। দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসে রোজা রাখতে পারেন তিনি।
গোবিন্দপুর ইউনিয়নের প্রতিবেশি গ্রামের সাংবাদিক রাজু আহমেদ বলেন, উনি খুবই ভালো মনের মানুষ। এখনো তিনি অনায়েসে কুরআন ও বইপত্র চশমা ছাড়াই পড়তে পারেন। নিজগ্রামসহ আশপাশের গ্রামের সবাই ওনাকে শ্রদ্ধা ও সম্মান করে। কিন্তু উনি আর্থিকভাবে খুবই অস্বচ্ছলতায় আছেন। অন্তত থাকার মতো একটা ঘর হলে স্বস্তি পেতেন।
‎‎স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাশিদের সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে মফিজ মাস্টার বয়স্ক ভাতা পাচ্ছেন কিন্তু তা দিয়ে স্বামী-স্ত্রীর চিকিৎসা ও সংসার চালানো কষ্টকর। এলাকাবাসীর সহায়তায় কোনোমতে চলে।
মফিজ মাস্টার বলেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বর্তমানে আমার বয়স ৯৫ ছাড়িয়ে যাচ্ছে। আমার ঘরটা ভেঙে পড়ে গেছে। ‎বর্তমানে ছেলের ঘরে থাকি কিন্তু তারা বাড়ি আসলে থাকার চরম অসুবিধা হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *