• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি

কালি মন্দিরের সামনের ফটকে গাজায় আক্রান্ত শিশুদের আলোকচিত্র -পূর্বকণ্ঠ

শ্যামা পূজার মণ্ডপে স্থান
পেল গাজায় নৃশংসতার
শিকার শিশুদের ছবি

# নিজস্ব প্রতিবেদক :-
সোমবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা। মণ্ডপে মণ্ডপে চলছে আতশবাজি আর আরাধনা। এর মধ্যে একটি মণ্ডপে স্থান পেয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় বর্বরতার শিকার শিশুদের করুণ আলোকচিত্র। মণ্ডপে প্রবশের মূল ফটকের দুই পাশে এবং ভেতরের দেওয়ালে থরে থরে সাজানো রয়েছে এসব ছবি। ভক্ত আর দর্শনার্থীরা পূজা উপভোগের পাশাপাশি এসব ছবিও বিমর্ষ মনযোগে দেখছেন।
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় প্রগতি সংঘের উদ্যোগে একটি শ্যামা পূজার মণ্ডপ এমনই ব্যতিক্রমি আয়োজনে সাজানো হয়েছে। একই এলাকায় আরও বেশ কয়েকটি শ্যামা পূজার মণ্ডপ রয়েছে। তবে প্রগতি সংঘের মণ্ডপ যেন একটি বিশেষ বার্তা প্রচারের চেষ্টা করছে। তা হলো বিশ্ব মানবতার বার্তা, শান্তির বার্তা। এলাকার স্কুল শিক্ষক চন্দ্রা সরকার জানিয়েছেন, এই মণ্ডপে পদদলিত মানবতার এসব করুণ দৃশ্য এবারের পূজাকে অন্য এক আবহ দিয়েছে। এটি দেখার জন্য প্রচুর লোক সমাগম হয়।
পূজা আয়োজক কমিটির সভাপতি রবিন সাহা জানান, এবার এই মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ৭২তম পূজা। পৃথিবী থেকে বর্বরতা নির্মূল হয়ে মানবিকতা ফিরে আসুক, সেই কামনা থেকেই বিশ্ব মানবতার প্রতীক হিসেবে গাজায় চরম বর্বতার শিকার শিশুদের এসব ছবি টানানো হয়েছে। মানবতার চাহিদা কোন নির্দিষ্ট ধর্মে সীমাবদ্ধ নয়, এটাও বোঝানোর চেষ্টা হয়েছে এই আয়োজনের মাধ্যমে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার জানান, এবার জেলায় ৩৮৪টি মণ্ডপে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। তবে জেলা শহরের প্রগতি সংঘের মণ্ডপে যেভাবে গাজার যুদ্ধ বিধ্বস্ত শিশুদের করুণ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, সেটা মানুষের মাঝে এক ধরনের মানবিক আবেদন তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *