• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের তাঁতারকান্দির আউয়ালকান্দা এলাকার তাজুল ইসলাম এর পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। এ সময় অভিযানে সহযোগিতায় ছিলেন, ভূমি অফিস কর্মকর্তা ও ভৈরব থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরবে ব্যাপক হারে নিষিদ্ধ পলিথিন কারখানা গড়ে উঠেছে। বেশ কিছুদিন যাবত কারখানা গুলো বন্ধ ছিল। আবারো হঠাৎ করে কারখানাগুলো চালু হতে শুরু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাঁতারকান্দির আওয়ালকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা মালিককে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, সরকারিভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে ফ্যাক্টরির মালিককে পরিবেশ আইনে অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *