• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান:-
কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার ঐতিহ্যবাহী বাজিতপুর কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাজিতপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, বাজিতপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কৃষাণ নারায়ণ চৌধুরী ।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *