• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে রেলওয়ে বিট পুলিশিং ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে রেলওয়ে পুলিশের আয়োজনে বিট পুলিশিং ও জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় রেলওয়ে ১নং প্লাটফর্মে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মাদক, চোরাচালান, ইভটিজিং, বিনা টিকেটে ট্রেনের ছাদে, ইঞ্জিনে, বাফার ভ্রমণ ও পাথর নিক্ষেপ প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে স্টেশন মাস্টার মোহাস্মদ ইউসুফ, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইওডব্লিউ) মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, গজারিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নবি হোসেন সিদ্দু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রেলওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে হবে। তবেই রেলের ইঞ্জিন ও বাফারে উঠা কমবে, ইভটিজিং ও মাদক চোরাচালানসহ ট্রেনে পাথর নিক্ষেপ কমে যাবে। রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ফেনসিং বাউন্ডারি রক্ষায় জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লোকবল বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বক্তারা আরো বলেন, ভৈরবের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় করতে হবে। রেলওয়ে থানা পুলিশ, ভৈরব থানা পুলিশ ও এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের রশি টানাটানি বন্ধ করতে হবে। সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টা থাকলে রেলওয়ে যাত্রী সেবার মান বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *