• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ১০৭ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী র‌্যাবের হাতে আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। অভিযানে আটককৃতরা হলো, পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত বাহের আলি মিয়ার ছেলে মো. আশরাফুল কুদ্দুস (৪৩) ও একই এলাকার মজিবুর মিয়ার ছেলে মোক্তার হোসেন (৩৯)।
র‌্যাব ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আশরাফুল কুদ্দুস ও মোক্তার হোসেন নামে দুই মাদককারবারীকে আটক করা হয়। আটককৃত আশরাফুল কুদ্দুস ও মোক্তার হোসেনের দেয়া তথ্যমতে বাড়ি ঘর তল্লাশি করে তাদের হেফাজতে রাখা খাকি কস্টেপে মোড়ানো বেশ কয়েকটি প্যাকেটে রাখা ১০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ ২৫ হাজার টাকা।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম বলেন, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে ঘোড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুদ্দুস ও মোক্তার এলাকার চিহ্নিত মাদককারবারী। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। আটককৃত দুই মাদককারবারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *