• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সরযূ বালা বিদ্যালয়ে ঐতিহ্যবাহী পৌষ পার্বণ মাতালো শিক্ষার্থীরা

সরযূ বালা বিদ্যালয়ে
ঐতিহ্যবাহী পৌষ পার্বণ
মাতালো শিক্ষার্থীরা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের সরযূ বালা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পৌষ পার্বণে মাতালো শিক্ষাঙ্গন। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার প্রধান অতিথি হিসেবে পৌষ পার্বণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম, সাবেক প্রধান শিক্ষক মাখন চন্দ্র বিশ্বাস, সুলতানা জেসমিন ও মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা পৌষ পার্বণ উৎসবের বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন।
উৎসবে বিভিন্ন শ্রেণির ছাত্রীরা বাহারি পিঠা দিয়ে পিঠা কুঞ্জ, অষ্টব্যঞ্জনসহ রকমারি নাম দিয়ে ৮টি স্টল সাজিয়েছে। এসব স্টলে বাসায় তৈরি করা নকশি পিঠা, পাটিসাপটা, মাংসের সমুচা, নারিকেলের পুলি, মসলা পিঠা, বরফি, পোয়া পিঠাসহ নানা জাতের পিঠা রাখা হয়েছে। এসব স্টল থেকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের পিঠা কিনে নিয়ে যেতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *