• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version

বাজিতপুরে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে বাজিতপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাজিতপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম বিজ্ঞান মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তত্ত্বাবধানে এই মেলায় বাজিতপুর উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসাসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৬তম বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী, বনি আমিন, বাজিতপুর পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বাজিতপুর থানা পুলিশ পরিদর্শক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *