• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ছুরিসহ কুখ্যাত দুই ছিনতাইকারী র‌্যাবের হাতে আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ছুরিসহ কুখ্যাত দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। আটককৃত ছিনতাইকারীরা হলো, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মো. মাজারুল ইসলামের ছেলে মানিক রতন (২৭) ও কমলপুর এলাকার মো. দুলাল মিয়ার ছেলে মো. রাজীব মিয়া (৩৯)। ১৩ জানুয়ারি সোমবার রাত ১১টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুজন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ২টি ছুরি ও নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ সুপার আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ভৈরবে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে। আসামিরা ছিনতাই করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *