• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে ছিনতাইকালে রামদাসহ চিহ্নিত এক ছিনতাইকারী আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকালে রামদাসহ চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১৩ ডিসেম্বর পৌর শহরের নাটালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে হৃদয় চৌধুরী (৩০)।
১৩ ডিসেম্বর রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম।
র‌্যাব ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই করার সময় হৃদয়কে আটক করা হয়েছে। এসময় তার হাতে থাকা একটি রামদা উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ছিনতাইকারী হৃদয়কে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *