# নিজস্ব প্রতিবেদক :-
প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ ৬২ জনের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে সদর থানায় মামলা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে ৮ সেপ্টেম্বর রোববার মামলাটি করেছেন জেলা যুব দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকিয়া নূর লিপির চাচাত ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল ও সাবেক মেয়র মাহমুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি ২০০ থেকে ৩০০ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে শহরের খরমপট্টি এলাকায় উপরোল্লেখিত আসামিদের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়। এতে বাদী সাজ্জাদুল হকসহ অনেকেই আহত হন।