• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

গাজাঁসহ দুই মাদক কারবারি আটক

 # মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ৩০ মে বৃহস্পতিবার পৌর শহরের নাটাল মোড় সৈয়দ নজরুল ইসলাম সেতুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ১১ কেজি ৮শ গ্রাম গাজাঁ ও পরিবহনে ব্যবহৃত একটি এক্স করলা গাড়ি জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। আটককৃতরা হলো জামালপুর জেলার ইসলামপুর থানার পিরিজপুর গ্রামের আবু বক্করের ছেলে শাহাজালাল শেখ (৪২)। তবে সে বর্তমানে পরিবার নিয়ে ঢাকা খিলগাঁও মেরাদিয়া এলাকার বাসিন্দা ও নীলফামারী জেলার জলঢাকা থানার ভাদুর দরগাহ এলাকার মো. খয়রাত হোসেনের ছেলে মো. কাসেম আলী। থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটাল মোড় সৈয়দ নজরুল ইসলাম সেতুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেতুর পশ্চিমপ্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর একটি এক্স করলা (X-COROLLA) গাড়িকে থামিয়ে তল্লাসী করা হয়। এসময় গাড়িতে কৌশলে ব্যাগের মধ্যে রাখা ৬টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় যার পরিমাণ ১১ কেজি ৮শ গ্রাম। পরে দুই মাদককারবারিকে মাদকসহ গাড়িটি জব্দ করে থানায় আনা হয়। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারি বলে স্বীকার করেছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা মাদক পাচার করতো। আইনি প্রক্রিয়া শেষে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *