• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ট্রেনের টিকেটসহ ২ কালোবাজারী গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব ও বাজিতপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকেটসহ ২ কালোবাজারীকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- বাজিতপুর থানা এলাকার পশ্চিম চন্দ্রগ্রামের আবুল কালামের ছেলে গোলাপ মিয়া ও ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে মমিন মিয়া।
১ মে বুধবার পৃথক অভিযান চালিয়ে ভৈরব ও বাজিতপুর স্টেশন থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন সিকদার।
এ বিষয়ে ওসি জানান, ট্রেনের টিকেট কালোবাজারী রোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর একটার সময় বাজিতপুর স্টেশন থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৯টি আসন বিশিষ্ট ৫টি টিকেট জব্দসহ গোলাপ মিয়াকে আটক করা হয়। এ ছাড়াও আজ ১ মে বুধবার সকালে এস আই নয়ন সরকার ভৈরব রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এসময় অভিযানে স্টেশন থেকে টিকেট কালোবাজারী মমিন মিয়াকে বিভিন্ন রুটের ১৬ আসন বিশিষ্ট ৯টি টিকেটসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। টিকেট কালোবাজারী রোধ ও যাত্রীদের নিরাপদ রেলভ্রমণ নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *