• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

‘এক্স লাভ’ এর প্রমো প্রকাশ হবে সেলিম রেজা’র জন্মদিনে

# মিলাদ হোসেন অপু :-
ওয়েব সিরিজ ‘এক্স লাভ’ এর প্রমো আসছে নির্মাতা সেলিম রেজার জন্মদিনে। ১০ এপ্রিল বুধবার নির্মাতা সেলিম রেজার জন্মদিন। সেই সাথে পবিত্র ঈদুল ফিতর আসন্ন। সব মিলিয়ে দারুণ কিছু পেতে যাচ্ছে ওয়েব প্রেমি দর্শকরা।
সিনেটেক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে “এক্স লাভ” ওয়েব ফিল্ম। একটি প্রাণবন্ত সত্য ঘটনার অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্মাটি দর্শকদের মন কাড়বে। এই ওয়েব ফিল্মে অভিনয়ে দেখা যাবে- আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, প্রিয়া অনন্যা, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখদের।
অভিনেতা আমান রেজা বলেন, ‘এক্স লাভ’-এর গল্প খুব সুন্দর। এতে নানান চমক রয়েছে। তাছাড়া সেলিম ভাই আমার বেশ পছন্দের একজন নির্মাতা। প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করলাম। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি এবছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।
অভিনেতা আশিক চৌধুরী বলেন, আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এ ওয়েব সিরিজে আমি নিজেকে উজার করে দিয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’
অভিনেত্রী নির্জোনা আফরোজ বলেন, আমার অভিনয়ের শুরুটা সেলিম রেজা ভাইয়ের হাত ধরে। তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। কাজটা দারুণ উপভোগ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
এ বিষয়ে নির্মাতা সেলিম রেজা বলেন, আমার জন্মদিন ১০ এপ্রিল। এই বিশেষ দিনে তাই সিদ্ধান্ত নিয়েছি “এক্স লাভ” এর প্রমো অবমুক্ত করবো।
সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। এটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম, চিত্রনাট্য করেছেন সালমান জসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *