• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমারসহ চার চোর গ্রেপ্তার

চোরাই ট্রান্সফরমারসহ গ্রেপ্তারকৃত চারজন -পূর্বকণ্ঠ

সেচ প্রকল্পের তিনটি
ট্রান্সফরমারসহ চার
চোর গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে তিনটি সেচ প্রকল্পের চোরাই ট্রান্সফরমারসহ চার চোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানিয়েছেন এসআই জাহাঙ্গীর আলম।
অষ্টগ্রাম থানায় সাজন উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় জানা যায়, তিনি কাস্তুল ইউনিয়নের ভাতশালা হাওরের তিনটি সেচ প্রকল্পের ম্যানেজার। ২০ মার্চ গভীর রাতে তিনটি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। মামলার সূত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান ২১ মার্চ বৃহস্পতিবার ইটনার বড়িবাড়ি ফেরিঘাট এলাকায় একটি অটোরিকশা থেকে ট্রান্সফরমারের তামার কয়েল ও অন্যান্য মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেন। এরা হলেন, ইটনার পশ্চিমপাড়ার সায়েম (২২), বড়হাটি এলাকার মাইনুল ইসলাম ও নয়াহাটির লিটন ঠাকুর। তাদের স্বীকারোক্তিতে করিমগঞ্জের পুরান বৌলাই বাজার থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের জুয়েল মিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যমতে অষ্টগ্রামের ভাতশালা হাওরের একটি ভুট্টা জমি থেকে ট্রান্সফরমারের ড্রামগুলো উদ্ধার করা হয়। চারজনকে শুক্রবার আদালতে নিয়ে গেলে মাইনুল ও লিটন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এরপর সবাইকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *