• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি কাউছার উদ্দিন -পূর্বকণ্ঠ

কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার
আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক কলেজ ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি কাউছার উদ্দিনকে (২৩) কিশোরগঞ্জের র‌্যাব ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। কাউছার করিমগঞ্জের হাত্রাপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তাকে ১৮ মার্চ সোমবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১০ জানুয়ারি ধর্ষণ মামলাটি (মামলা নং ৫) করেছিলেন ওই ছাত্রী। মামলার বিবরণ দিয়ে র‌্যাব কর্মকর্তা আশরাফুল কবির জানিয়েছেন, করিমগঞ্জের মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর সঙ্গে কলেজে যাতায়াতের পথে কাউছারের পরিচয় হয়। মেয়েটি কাউছারের সঙ্গে গত ২ জানুয়ারি দুপুরে সদর উপজেলার নেহাল পার্কে বেড়াতে যান। এদিন বিকালে পার্কের একটি পরিত্যক্ত অন্ধকার ঘরে মেয়েটিকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কাউছার একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় মেয়েটি ১০ জানুয়ারি সদর থানায় কাউছারকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে কাউছার পলাতক ছিলেন। সোমবার বিকালে র‌্যাব সদস্যরা কাউছারকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *