• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

টানা পার্টির হজম হলো না ডায়মন্ড সোনার আংটি

ভ্যানিটি ব্যাগসহ আটক আমিনুল ও ছোটন -পূর্বকণ্ঠ

টানা পার্টির হজম
হলো না ডায়মন্ড
সোনার আংটি

# নিজস্ব প্রতিবেদক :-
মোটর সাইকেলে চড়ে রাস্তায় নারীদের ব্যাগ টেনে নিয়ে পালানো তাদের পেশা। অনেকের সর্বনাশ করেছে। কিন্তু এবার ধরা খেয়েছে। নিয়েছিল ডায়মন্ড ও সোনার তিনটি আংটি, বিদেশি হাতঘড়ি, মোবাইল ফোন আর টাকাসহ ভ্যানিটি ব্যাগ। বাধ সাঁধলো ডিবি পুলিশ। নম্বরবিহীন মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করে ভ্যানিটি ব্যাগ আর মালামাল উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন জানিয়েছেন, ১৭ মার্চ রোববার সকালে অ্যাডভোকেট শাহীনূর কলি ছোটবোন শাহনাজ কলিকে নিয়ে শহরের শিক্ষকপল্লীর বাসা থেকে বেরিয়েছিলেন। একটি অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন শোলাকিয়া এলাকায় তাঁদের একটি জায়গা দেখার জন্য। পথে শোলাকিয়া বনানী মোড়ে একটি নম্বরবিহীন পালসার মোটর সাইকেলে চড়ে মুখোশ পরা দুই ছিনতাইকারী শাহনাজ কলির ব্যাগটি টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে জানালে তিনি ডিবি পুলিশকে ব্যাগটি উদ্ধারের নির্দেশ দেন। এরপর এসআই মাহমুদুল হাসান মারুফ এলাকার সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ তথ্য প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেন। ১৮ মার্চ সোমবার বিকালে করিমগঞ্জের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে ওই মোটর সাইকেলসহ সদর উপজেলার চরপাড়া এলাকার আনোয়ারুল ইসলাম আমিনুল (৩৬) ও তাড়াইলের রাউতি এলাকার মো. ছোটনকে (২১) আটক করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা ভ্যানিটি ব্যাগ থেকে একটি ডায়মন্ড ও দুটি সোনার আংটি, একটি বিদেশি হাতঘড়ি, একটি দামি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জব্দ তালিকা করে সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *