• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পামওয়েল দিয়ে নারিকেল তেল, জরিমানা ৫০ হাজার টাকা

নকল নারিকেল তেল কারখানায় অভিযানের চিত্র -পূর্বকণ্ঠ

পামওয়েল দিয়ে নারিকেল তেল
জরিমানা ৫০ হাজার টাকা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ভেজাল মিশিয়ে নকল নারিকেল তেল তৈরির কাখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের বত্রিশ আমলিতলা এলাকায় রাজলক্ষ্মী ট্রেডার্স নামে একটি কারখানায় এই নকল নারিকেল তেল তৈরি হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, পামওয়েলের সঙ্গে রাসায়নিক ও সুগন্ধি মিশ্রণ করে তৈরি করা হচ্ছিল নকল নারিকেল তেল। এরপর জোড়া কবুতর মার্কা বোতলে ভরে সেগুলি বাজারজাত করা হতো। বুধবার সেখানে র‌্যাবসহ অভিযান চালিয়ে মালিক রাজু সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *