• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ভবানীপুর সুলাইমানপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলার ভবানীপুর সুলাইমানপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ মার্চ সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সুলাইমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ, মো. ইকবাল হোসেন, শিমুলকান্দি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি নূরুক হক, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শ্রীনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান, তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাহেদ আহমেদ প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হান্নান। এসময় তিনি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সামনে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রয়োজনীতার বিভিন্ন বিষয় তোলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয় মাঠ সাজানো হয়েছে সুন্দর ভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছেন।
এসময় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম সেন্টু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। নতুন প্রজন্ম সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদার হবে।
এসময় তিনি ভৈরব-কুলিয়ারচর আসনে সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। এ ছাড়াও বিদ্যালয়ের প্রয়োজনীয় সরঞ্জামের ঘোষণা দেন অতিথিবৃন্দ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *