• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট ওয়াকিলুর রহমান

# মো. খলিলুর রহমান :-
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. ওয়াকিলুর রহমান। তিনি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬৩৪ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন তিনি।
অ্যাডভোকেট ওয়াকিলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের কৃতি সন্তান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ও রত্নগর্ভা মনোয়ারা বেগমের দ্বিতীয় সন্তান।
অ্যাডভোকেট মো ওয়াকিলুর রহমান ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বাণিজ্যিক আইনে মাস্টার্স, যুক্তরাজ্যের ইউনিভার্টিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে অনার্স, লন্ডন স্কুল অফ বিজনেস অ্যান্ড কম্পিউটিং কলেজ থেকে ব্যবসা ব্যবস্থাপনা উপর ডিপ্লোমা, যুক্তরাজ্যের লন্ডন ওয়েস্টমিনিস্টার কলেজ থেকে ব্যবসায় প্রশাসন-এর উপর এডভান্স ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য যুবলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট ওয়াকিলুর রহমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যাণ পরিষদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ‘আমরা বঞ্চিত মানুষের কথা বলি’ কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার শাহাদাত শাওন নির্বাচিত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *