• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |
  • English Version

ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে রফিকুল ইসলাম মহিলা কলেজের তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় কলেজটির গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)’র বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন গণসাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
অনুষ্ঠানে উৎসব কমিটির মুখ্য সমন্বয়ক ও প্রাক্তন অধ্যক্ষ মো. শরিফ উদ্দিন আহমেদ ও যুগ্ম সমন্বয়ক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশিস কুমার দাস, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সাবেক মহামান্য রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব অধ্যাপক লুৎফুর রহমান (ফুলু) ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সন্তানদের স্বপ্ন দেখানো ভুলবেন না। যত বড় স্বপ্ন ততই পূরণের আকাঙ্খা। জিপিএ ৫ পেয়ে বড় বড় সার্টিফিকেট অর্জনই সঠিক শিক্ষা নয় মানুষত্বের শিক্ষাই বড় শিক্ষা। শিক্ষা মানুষকে পরিমার্জিত বানায়। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা অমানুষ বানায় কেন। শুধু সার্টিফিকেটের শিক্ষা নয় পাশাপাশি সামাজিক ভাবে সঠিক শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের ভিতর মানুষ্যত্ববোধ তৈরী করতে হবে। মানবিকতা বোধ সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আজকে এই দিনটি স্বরণীয় হয়ে থাকবে বছরের পর বছর। প্রাক্তন ছাত্রীদের অংশ গ্রহণ নতুনদের আরো অনুপ্রানিত করবে।
আলোচনা শেষে তিনযুগ পূর্তি উপলক্ষে ছাত্রীদের স্মৃতিচারণ নিয়ে ২০০ পৃষ্ঠার একটি সমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত হয়।
জানা যায়, ১৯৮৭ সালে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত রফিকুল ইসলাম মহিলা কলেজের তিনযুগ পূর্তি ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে তিনদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কলেজটির পক্ষ থেকে নেয়া হয়েছে তিন দিনের ব্যপক প্রস্তুতি। এতে অংশ গ্রহণ করেছেন প্রাক্তন ৮০০ শিক্ষার্থী। বর্ণিল সাজে সাজানো হয়েছে কলেজ ক্যাম্পাসটি। এ উপলক্ষে ৯ ফেব্রুয়ারী বিকেল ৩টায় এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবার কলেজে ফিরে আসে। আজ ১০ ফেব্রুয়ারি শুরুতে রিপোর্টিং ও অভ্যর্থনা শেষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা। পরে দুপুরে দীর্ঘ ৩৬ বছরের স্মৃতিচারণ ও বিকালে লাকি কুপন ড্র এর আয়োজন করা হয়। পরদিন বিকাল পাচঁটায় কলেজের শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে দেশের জননন্দিত সঙ্গীত শিল্পী হৃদয় খানের অংশ গ্রহণে সঙ্গীতাঅনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *