# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৩০ কেজি গাঁজা পাচারকালে কাকন মিয়া (৪১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ১ টি পিকআপ জব্দ। আটককৃত মাদক কারবারি কাকন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর আমিন পাড়া এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে।
আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী শহরের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কাকন মিয়াকে আটকের পর একটি পিকআপ ভ্যান জব্দ করে তল্লাসী চালানো হয়। এসময় গাড়িতে অভিনব কায়দায় রাখা ৩০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল বলেন, আটককৃত মাদককারবারি কাকন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাকারবারের মাধ্যমে মাদকদ্রব্য গাজাঁ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে।