• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তার জ্যোৎস্না বেগম ও দানিশ ভূঁইয়া -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইয়াবাসহ
দুই মাদক ব্যবসায়ী
ডিবির হাতে গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ডিবির হাতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এরা হলো সদর উপজেলার তারাপাশা এলাকার জাবেদ মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম ও পাটধা কুড়েরপাড় এলাকার দানিশ ভূঁইয়া।
পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ডিবির এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে ১৯ জানুয়ারি শুক্রবার রাতে শহরতলির বানিয়াকান্দি এলাকার পাকা রাস্তা থেকে জ্যোৎস্না বেগম ও দানিশ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ ২০ জানুয়ারি শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *