• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুন্নবী সাথীর বিশাল শোডাউন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন থেকে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী লীগ নেতা শেখ রফিকুন্নবী সাথী বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলা দিঘীরপাড় শোভারামপুর এলাকার হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে। বেলা ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বাজিতপুর পৌর শহরের ডাকবাংলা মাঠ, বাজিতপুর বাজার বাঁশ মহল হয়ে মাছের আড়তে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ।
দলীয় নেতাকর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদলের ছেলে শেখ রফিকুন্নবী সাথী ইতি মধ্যে দুই উপজেলার মানুষের মন জয় করেছেন।
তাদের দাবি, মনোনয়ন পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনিই হন না কেন সাথীর জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ তিনিই প্রথম বাজিতপুর-নিকলীতে পরিবর্তনের ডাক দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে স্বপ্ন দেখেন।
নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুন্নবী সাথী বলেন, আমার বাবা দীর্ঘদিন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বিশ পঁচিশ বছর ধরে বাজিতপুর-নিকলী আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দুই উপজেলা চষে বেড়িয়েছেন। আমি ছোট বেলা থেকে ছাত্রলীগ, যুবলীগ করে এখন আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী লীগ সদস্য। বাবার পরামর্শে গত করোনার সময় বাজিতপুর-নিকলীতে মানুষ কে খাবার সহায়তা, দুই উপজেলায় হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ, বিভিন্ন সময় হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করেছি। পথসভা উঠান বৈঠকের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরেছি, লিফলেট বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বাজিতপুর-নিকলী কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে যাবো এবং নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।
শোডাউনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ মুখরিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগ সভাপতি ডা. আজগর আহমদ, বলিয়ার্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত আলী, দিঘীরপাড় ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সবুজ মিয়া, ৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মকবুল মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন এর সাবেক সদস্য কাদির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক জিয়াউল হক ভূইয়া ঝিনুক, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেদায়েতুল ইসলাম নয়ন, দীঘিরপাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক ফয়সাল, পিরিজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *