• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শিলাবৃষ্টি

কিশোরগঞ্জে শিলাবৃষ্টি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ঝড়ের পর শিলা বৃষ্টি হয়েছে। ৫ মে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় আধা ঘণ্টা প্রচণ্ড ঝড় হয়। এসময় মাঝারি বৃষ্টিপাতও হয়। আর রাত ৩টা থেকে ১৫ মিনিট হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। তখনও হালকা বৃষ্টিপাত হয়েছে। এতে আম আর লিচুর বেশ ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। দুদিনের ঝড়, বৃষ্টি আর শিলাবৃষ্টিতে হতাহতের ঘটনা এবং বোরো ধানেরও বেশ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। অবশ্য হাওরে প্রায় ৯০ ভাগ ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়ে গেছে। তবে সমতল উপজেলাগুলোর ধান প্রায় ৫০ ভাগ কাটা হয়েছে বলে জেলা খামারবাড়ি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *