• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে চার কেজি গাঁজা নিয়ে আটক ৩

কিশোরগঞ্জে চার কেজি
গাঁজা নিয়ে আটক ৩

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুর ও ভৈরবে চার কেজি গাঁজা নিয়ে তিন মাদক ব্যবসায়ী ডিবির হাতে আটক হয়েছে। হোসেনপুরের হারেঞ্জা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সোহেল মিয়া ও নূরু ফকিরের ছেলে জুয়েল ফকির দুই কেজি গাঁজা নিয়ে আটক হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ডিবির এসআই রমজান আলীর নেতৃত্বে ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে এরা দুজন তাদের এলাকা থেকে আটক হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া ভৈরবের লক্ষ্মীপুর এলাকা থেকে কমলপুরের আজহার মিয়ার ছেলে রাব্বিকে (২৩) দুই কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভৈরব থানায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *