• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৩২ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
অত্যন্ত আনন্দঘন পরিবেশ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জে-৩২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কলেজের অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর মো. সাঈদ হাসান এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডীন ডা. শাহরিয়ার নবী। বিশেষ অতিথি ছিলেন, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এডিশিনাল ডিরেক্টর জেনারেল আবু লুৎফে ফজলে রহীম খান ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর বাহার উদ্দিন ভূঁইয়া। এ সময় মেডিকেল কলেজের সকল বিভাগের প্রফেসর, লেকচারারবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নবাগত দেশি-বিদেশি শিক্ষার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ১০০ নবাগত শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহার সামগ্রী ও স্টুডেন্ট আইডি কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর খালেকুল ইসলাম ববি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *