গাঁজাসহ আটক সনু মিয়া -পূর্বকণ্ঠ
নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করেছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ডিবির এসআই মকবুল হোসেনের নেতৃত্বে রোববার রাতে করিমগঞ্জের সুবন্দী মধ্যপাড়া এলাকা থেকে একই এলাকার সনু পাগল ওরফে সনু মিয়াকে (৭৫) এক কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।